শিশু উদ্ধার

চমেক থেকে চুরি করা শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

চমেক থেকে চুরি করা শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বারান্দা থেকে চুরি করা ১৫ মাস বয়সী এক শিশুকে ১৩ ঘণ্টার ঝটিকা অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নাছিমা বেগম (২৫) ও তাঁর স্বামী বোরহান উদ্দীন (৩০)। নাছিমার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর এলাকায় এবং তাঁর স্বামী বোরহানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মালিনিমুরা এলাকায়।

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার সাড়ে চার বছরের এক শিশুকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আটক যুবক শান্ত (১৯), নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কালনি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে। 

নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’

নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে দে‌শে প্রথমবারের মতো চালু হলো মুন অ্যালার্ট বা মি‌সিং আর্জেন্ট নো‌টি‌ফি‌কেশন সি‌স্টেম। পাশাপা‌শি এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর-১৩২১৯।

 

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

গোপালগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তিন বছরের শিশু আইয়ানকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

নড়াইলে নিখোঁজের ৮ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৪

নড়াইলে নিখোঁজের ৮ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৪

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ৮ বছর বয়সী শিশু মেজবাহ মৃধাকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।